• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি আবারও খুলে গেল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার টেকনাফে মানব পাচারমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত বীরগঞ্জে যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে নতুন রাজনৈতিক মোড়: আলীম সরকার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন তাহিরপুরের সুজন পালের বাড়িকে ঘিরে মাদকের আস্তানার অভিযোগ

সংসদের ইতিহাসে প্রধানমন্ত্রীর প্রথম বাজেট

নিজস্ব সংবাদ দাতা / ৩৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

১৩ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :    দেশের সংসদীয় ইতিহাসে এইবারই প্রথম বাজেট বক্তৃতা উত্থাপন করলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পৌনে এক ঘণ্টা পর বাজেট বক্তৃতার বাকি অংশ তিনি উত্থাপন করেন । তিনি বিকাল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪০ পর্যন্ত ৩০ মিনিট বাজেট বক্তব্য পাঠ করেন। তার বক্তব্য শেষ হতেই সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘক্ষণ টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ অন্যান্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন। বাজেট পেশ উপলক্ষে অধিবেশন কক্ষ ছিলো কানায় কানায় পূর্ণ। সংসদ গ্যালারি থেকে ভিআইপি লাউঞ্জ সর্বত্রই ছিল উপচে পড়া ভীড়। বেলা ৩টা ২৫ মিনিটে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিজের জীবনের প্রথম বাজেট প্রস্তাবনা পড়া শুরু করেন অর্থমন্ত্রী।

বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রথম ও দেশের ৪৮তম বাজেটের শিরোনাম ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন