• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

উপবন এক্সপ্রেস লাইনচ্যুত ১৭ বগির ১২ টি উদ্ধার।

নিজস্ব সংবাদ দাতা / ৩৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯

২৪ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,, ডেস্ক রিপোর্ট :   মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনায় কবলিত সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ১৭টি বগির মধ্যে ১২টি বগি উদ্ধার করা হয়েছে। তবে লাইনচ্যুত মূল পাঁচটি বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ের প্রকৌশল ও ট্রাফিক বিভাগ।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় ট্রেনের ৫টি বগি উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নিয়ে আসা হয়। এর আগে রাতেই উপবনের সামনের ৭টি বগি যাত্রীদের নিয়ে ঢাকা পৌঁছায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির এক্সট্রা ৩, ড, ঢ,ণ ও ত বগি লাইনচ্যুত রয়েছে। বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ের প্রকৌশল ও ট্রাফিক বিভাগ। তবে বগি উদ্ধার করলেও রেললাইন স্বাভাবিক করতে কত সময় লাগবে তা বলা সম্ভব নয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের সিলেট জোনের ট্রাফিক ইনচার্জ নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর রাতেই ৭টি বগিকে ঢাকায় পাঠানো হয়। পরে সকালে উদ্ধারকারী একটি ট্রেন এসে আরো পাঁচটি বগি উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় পতিত মূল ৫টি বগির মধ্যে ২টি বগি লাইনচ্যুত হয়ে খালের মধ্যে ছিটকে পড়েছে। আর ৩টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন বেঁকে গেছে। বগিগুলোও ভেঙে মুচড়ে গেছে। সেগুলোকে উদ্ধার করতে সময় লাগবে।

এদিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা, সুরমা মেইল, পারাবত এক্সপ্রেস আটকা পড়েছে। যার ফলে সিলেটের সঙ্গে সারাদেশেত রেলযোগাযোগ বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন