• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ।

নিজস্ব সংবাদ দাতা / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯

২৪ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃসারা দেশের ন্যায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ।২৩ জুন বাদ আছর ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ দিবসটি পালন উপলক্ষে ব্যানার ও পেষ্টুন হাতে শোভিত হয়ে একটি বর্ণঢ্য র্যালি বেরকরে ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন,পরে র্যালিতে অংশ গ্রহণকারী নেতা-কর্মীগণ পৌর শহরস্থ উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মিলিত হন।এই সময় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামছু উদ্দিন বুলু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,সহ-সভাপতি ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব,সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,পৌর আওয়ামীলীগের সভাপতি ও ছাগলনাইয়া পৌর মেয়র এম.মোস্তফা,উপজেলা যুবলীগের সভাপতি ও সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার এনাম,সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, ১০ নং ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক,উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রুবেল প্রমূখ।আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীগণ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।অপর দিকে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ একি সময় দিবসটি যথা নিয়মে পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন