• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

খাগড়াছড়িতে বেইলি ব্রিজে ট্রাক আটকে যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদ দাতা / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

২৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,     

খাগড়াছড়ি, প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় একটি বেইলি সেতুর পাটাতনে চালবোঝাই ট্রাক আটকে যাওয়ায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চালবোঝাই ট্রাক পার হওয়ার সময় ওই বেইলি সেতুর পাটাতনের ভেতর আটকা পড়ে। ফলে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি, লংগদুসহ পর্যটন স্পট সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
গাড়ির চালক মো. সাহাব উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাল নিয়ে যাচ্ছিলাম। ব্রিজের উপর ওঠার পরপরই ব্রিজের পাটাতনে গাড়ি আটকা পড়ে।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমা বলেন, নিষেধ না শুনে চালক ট্রাকটি নিয়ে ব্রিজের ওপর গেলে ব্রিজের ট্রানজাম ভেঙে পাটাতনে গাড়িটি আটকে যায়।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, আশির দশকে তৈরি এই ব্রিজ অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ব্রিজের উপর পাঁচ টনের অধিক মালামাল নিয়ে না ওঠার নির্দেশনা থাকলেও ট্রাকের ড্রইভার ১৩ টন মাল নিয়ে ব্রিজের উপর উঠেছে। ফলে এই দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন