• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

পদ্মা সেতু নিয়ে গুজবঃ জামালপুরে এক কিশোর গ্রেফতার  

নিজস্ব সংবাদ দাতা / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

মোঃ মাহফুজুল হক (তুষার),  জামালপুর প্রতিনিধিঃ     

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে মো. রিয়াদ মিয়া (রিংকু) নামের এক কিশোরকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার  (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। রিয়াদ জেলার ইসলামপুর উপজেলার গোপালনগর দত্তপাড়া গ্রামের ফোরকান আলীর ছেলে।

র‌্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল ইসলামপুর উপজেলার গোপালনগর দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রিয়াদকে তার বাড়ি থেকে আটক করা হয়। সে কয়েকদিন আগে ‘এইচডি রিংকু হাসান’ নামের ফেসবুক আইডিতে ‘এইমাত্র পাওয়া, পদ্মা সেতুতে লাগবে কমপক্ষে একলক্ষ মানুষের কাল্লা, সকলে সাবধানে থাকবেন-প্রধানমন্ত্রী’ লিখে স্ট্যাটাস দেয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিয়াদ গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে ইসলামপুর থানায় সোপর্দ করা হবে। এ ধরনের মিথ্যা গুজব রটনাকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন