• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

বীর’ সিনেমাতেও শাকিবের নায়িকা বুবলী

নিজস্ব সংবাদ দাতা / ৩৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

১৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মো:আতিকুর রহমান,উওরা,প্রতিনিধি :
শবনম বুবলী ও শাকিব খান শাকিব খানের প্রযোজনায় প্রবীণ চিত্র পরিচালক কাজী হায়াৎ নির্মাণ করছেন বীর’। শুরু থেকে শোনা যাচ্ছিল, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নতুন মুখ। তবে শেষ পর্যন্ত শবনম বুবলীর সঙ্গে আবারও জুটি বাঁধলেন ঢালিউড ‘সুপার হিরো’। এটি হতে যাচ্ছে এই জুটির দশম সিনেমা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) কাজী হায়াৎ
 বলেন‘বুবলীর সঙ্গে আমি একটি সিনেমায় অভিনয় করেছি। তিনি খুব ভালো অভিনয় করেন। তাছাড়া শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে অনেকগুলো সফল সিনেমাও উপহার দিয়েছেন। তাই সবকিছু বিবেচনা করে বুবলীকেই ‘বীর’র নায়িকা হিসেবে নেওয়ার জন্য আমি মত দিয়েছি।’
সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র
উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)
‘বীর’র শুটিং শুরু হয়েছে। তবে এই পর্যায়
শুধুমাত্র শাকিব খানের ছোটবেলার কিছু
অংশের শুটিং করছেন নির্মাতা। সিনেমার মূল শুটিং শুরু হবে আসন্ন ঈদুল আজহার পর। কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমাটিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানুসহ অনেকে। গত বছর ডিসেম্বরে একটি গানের
রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ‘বীর’র কাজ শুরু
হয়। সিনেমাটি নির্মিত হচ্ছে শাকিব খানের
প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের
ব্যানারে। সূত্র : অনলাইন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন