• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি

গজারিয়ায় নদী ভাঙ্গন রোধে বাধ নির্মান প্রকল্প এলাকা পরিদর্শনে কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদ দাতা / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুলাই, ২০১৯

২০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :    মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাঙ্গণপ্রবণ এলাকা ইসমানীরচরে বাধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষে আজ প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন কর্তৃপক্ষ।
আজ সকালে গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:আমিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের আসেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মহসিন উদ্দিন আহমেদ ভূইঁয়া, এসময় তার সাথে ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন অব বাংলাদেশ ( আইইবি)’র যুগ্ন সাধারণ সম্পাদক ও এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ, এলজিইডির গজারিয়া উপজেলা জেলা প্রকৌশলী আরজুরুল হক, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেকী খোকন প্রমূখ।
এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী আরজুরুল হক আরজু জানান , মেঘনা নদীর ভাঙ্গণপ্রবণ এলাকা ইসমানীরচরে প্রায় ১২’শ মিটার অংশে নদী তীর রক্ষা বাধ নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যায় ধরা হয়েছে ৮ কোটি টাকা যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে। প্রথমে ধাপে ১৯৭মিটার অংশের জন্য ৯৮ লক্ষ টাকার টেন্ডার হয়েছে আর বাকী অংশের টেন্ডারও দ্রুত হবে এবং আগামী শুষ্ক মৌসুমে বাধটির নির্মাণ কাজ শেষ হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন