ঢাকা   ০৬:৩৯:০০ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ছাগলনাইয়া মহিলা কলেজ এইচএসসি ফলাফল ২০১৯ এ জেলায় ৫ ম

Reporter Name
  • Update Time : Saturday, July 20, 2019,
  • 375 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
২০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া মহিলা কলেজ ২০১৪ সালে এই কলেজটির যাত্রা শুরু হয়।ছাগলনাইয়া উপজেলায় নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে উপজেলার কয়েকজন রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিল্পপতি,ব্যবসায়ী ও শিক্ষানুরাগীর সার্বিক সহযোগিতায় স্থাপিত হয় এই কলেজটি।ছাগলনাইয়া পৌর শহরের নবী গার্ডেন নামক বহুতল একটি ভবনের ৩ য় তলায় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে কলেজটিতে অধ্যায়নরত ছাত্রীদের পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কলেজটির শিক্ষক মণ্ডলী।গত পাঁছ বছরের ফলাফলে জেলার সাধারণ কলেজ গুলির মধ্যে এই কলেজটির অবস্থান কখনো প্রথম, কখনো দ্বিতীয় ধারাবাহিক ফলাফলের দিক থেকে পাঁছ বছরের মধ্যে কলেজটির অবস্থান কখনো পঞ্চম স্থানের নীচে নামেনি।এবারের ২০১৯ সালের এইচএসসি ফলাফলের দিক থেকে ছাগলনাইয়া উপজেলার মধ্যে সরকারী ও বেসরকারী মিলে,৬ টি কলেজের মধ্যে ছাগলনাইয়া মহিলা কলেজের অবস্থান প্রথম এবং ফেনী জেলায় ৪৫ টি কলেজের মধ্যে এই কলেজটির অবস্থান পঞ্চম।
২০১৯ সালে ছাগলনাইয়া মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্রীর সংখ্যা ছিল ৫১ জন।তার মধ্যে পাশ করেছে ৪২ জন,বিবাহ পরবর্তী পরীক্ষায় অংশ গ্রহণ করা ৯ জন ছাত্রীর মধ্যে ৯ জনই ফেল করেছে,যার কারণে এইবার কলেজটির পাশের হার ৮২.৩৫%।কলেজটির ফলাফল প্রকাশ পরবর্তী ভবিষ্যতে ছাগলনাইয়া মহিলা কলেজে পাশের হার শতভাগ উন্নীত করণে সহযোগিতার লক্ষে ২০ জুলাই (শনিবার) দুপুরে কলেজটিতে অধ্যায়নরত ২০২০ সালের পরীক্ষার্থিনী ছাত্রীদের অভিবাবক ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছে কলেজ কর্তৃপক্ষ।
ছাগলনাইয়া মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মতিন ভূঞাঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজ প্রতিষ্ঠাতা পর্ষদ এর সহ-সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি মোঃমিজানুর রহমান মজুমদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠাতা পর্ষদ এর সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃআজাদ মুন্সী ও প্রতিষ্ঠাতা পর্ষদ এর সদস্য ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি