• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা নয় দিন বন্ধ।

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    আল হেলাল চৌধুরী, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা নয় দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশগামী পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি, ১২ আগষ্ট পবিত্র ঈদুল আজহা ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আজ শুক্রবার ( ৯ আগষ্ট) থেকে আগামী শনিবার ( ১৭ আগষ্ট) পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমাদনি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এ বন্দর দিয়ে টানা নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি মো. রফিকুজ্জামান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন