• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত মেঘনায় অটোরিকশারধাক্কায় শিশু ফাতেমার মৃত্যু, পাঁচ লাখ টাকার সালিস! জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম

    ডেঙ্গু কেড়ে নিল হোমনার স্কুল শিক্ষিকার    প্রাণ।

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০১৯

১২ আগস্ট ২০১৯,  বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :    কুমিল্লার হোমনায়    ডেঙ্গু কেড়ে নিল স্কুল শিক্ষিকার    প্রাণ। রোববার ভোরে রাজধানী ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফাতেমা আক্তার সোনিয়া হোমনা পৌর সভার ৫ নং ওয়ার্ডের প্রাক্তন সহকারী শিক্ষক মুকবুল হোসেন ওরফে হোসেন মাস্টারের মেয়ে ও হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে , গত বুধবার সোনিয়ার ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে জরায়ুর অপারেশন হয়। কিন্ত অপারেশনে কৃতকার্য হলেও তিনি জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরে তার রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে তার শরীরে কয়েক দফা চিকিৎসা দেয়া হয়।

রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থান ফাতেমা আক্তার সোনিয়ার মৃত্যু হয়।

এদিন বিকাল সাড়ে ৫ টায় হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে হোমনা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলশিক্ষিকা ফাতেমা আক্তার সোনিয়ার নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন