• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফেনীর পরশুরামে ৩ নাইজেরিয়ান নাগরিকসহ ২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

নিজস্ব সংবাদ দাতা / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

২৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    

সৈয়দ কামালঃফেনীর পরশুরাম উপজেলাধীন কেতরাংগা সীমান্ত দিয়ে ২৮ আগস্ট রাত সাড়ে ৮ টার সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্ঠাকালে,টহলরত থাকা কেতরাংগা বিওপি ক্যাম্পের জোয়ানরা ৩ জন নাইজেরিয়ান নাগরিকসহ তাদের সহযোগী ২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে।বিজিবির হাতে আটককৃত ৩ নাইজেরিয়ান নাগরিকের কাছথেকে উদ্ধার করা পাসপোর্ট অনুযায়ী তাদের নাম যথাক্রমে,১।Igbojanu ২।Ezidiegwu ৩।Igbo ও দুই বাংলাদেশী সহযোগীর নামঃ১।মোঃইমাম হোসেন জুয়েল (৩৭) পিতাঃআবুল খায়ের,তার বাড়ী ফুলগাজী সদর ইউনিয়নের ঘননিয়ামোড়া গ্রামে এবং অপরজন গাড়ী চালক মোঃসবুর মিয়া (৩৭) পিতাঃআবুল হাসেম,তার বাড়ী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কদমতলী গ্রামে।আটককৃত ৩ নাইজেরিয়ান নাগরিকের কাছথেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৪০) নগদ ২৩ শত ডলার,১৭ হাজার ২ শত বাংলাদেশী টাকা,২ টি লেপটপ ও একাধীক মোবাইল ফোনসহ আরো অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি।

৩ নাইজেরিয়ান নাগরিকসহ ২ বাংলাদেশীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন,ফেনী জায়লস্কর বিজিবি ৪ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল নাহিদুজ্জামান বিজিবিএম,পিজিবিএম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন