• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

সিলেটে নারী ও শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

২৯ আগস্ট ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,
আহসান হাবীব লায়েক:
সিলেট জেলার কানাইঘাট উপজেলা থেকে নারী ও শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন গাড়ি চালক ও রোহিঙ্গাদের সহযোগি রয়েছে।
বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে উপজেলার দর্পনগরের মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে ১৪ রোহিঙ্গা মঙ্গলবার রাতে কানাইঘাটে আসে।
ভোর রাতে তারা দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ তাদেরকে আটক করে। পরে তারা রোহিঙ্গা বলে সনাক্ত করা হয়।
এসময় রোহিঙ্গাদের বহনকারী গাড়ির চালক ও সঙ্গে থাকা এক সহযোগীকেও আটক করা হয়।
১৪ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে ওই রোহিঙ্গারা কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে এসেছে।
আটক রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্পে ফিরিয়ে দেয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন