• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনী ও ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজা উদ্ধার মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ও ছাগলনাইয়া থানা পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে গাঁজা বহনকালে মহিলা মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে,ডিবি ও থানা পুলিশ।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃমনিরুজ্জামান ও এএসআই মোঃমাসুদ রানার নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি টহল টিম ৭ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ফেনী জেলা শহরের টেকনিক্যাল সড়কে বিশেষ অভিযান চালিয়ে,গাঁজা বহনকালে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।ডিবি পুলিশের হাতে আটককৃত ওই ২ মাদক ব্যবসায়ীর বাড়ী জেলাধীন ফুলগাজী উপজেলায়।তারা ২ জনই ওই উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী।তাদের একজন ওই গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র,আব্দুল হালিম প্রকাশ জামশেদ (৩৫) ও অপরজন মৃতঃআফজালুর রহমানের পুত্র,মোঃআব্দুল প্রকাশ রানা।
ডিবির হাতে আটক হওয়া ২ মাদক ব্যবসায়ীকে তাদের কাছথেকে উদ্ধারকরা গাঁজাসহ ফেনী মডেল থানায় সোপর্দ করে,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন,ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) রনজিৎ বড়ুয়া।
একইদিন ছাগলনাইয়া থানার এসআই মোঃআলমগীর হোসেন-২ এএসআই দেলোয়ার হোসেন ও এএসআই জাহাঙ্গীর আলম থানাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নের দক্ষিণ কুহুমা এলাকায় অভিযান চালিয়ে,১ কেজি গাঁজাসহ পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের,আবদুল কাদেরের স্ত্রী,মহিলা মাদক ব্যবসায়ী রুনা আক্তার (৩০) কে আটক করেন।
রুনা আক্তারকে আটকসহ তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক আইনে মামলা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) আদিল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন