• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

মুজিবনগরে ৯ বোতল ফেন্সিডিলসহ রাসেল নামের এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেহের আলী বাচ্চু,      মেহেরপুর প্রতিনিধি : মুজিবনগরে ৯ বোতল ফেন্সিডিলসহ রাসেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার মুজিবনগর – আনন্দবাস সড়কের তিনরাস্তার মোড় পাকুরতলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল একই উপজেলার আনন্দবাস পূর্বাপাড়ার রেজাউল ইসলামের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, শনিবার সন্ধ্যায় আসামি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে মুজিবনগর আনন্দবাস সড়কের তিনরাস্তার মোড় পাকুরতলায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আশিকুর ও এসএসআই উজ্জল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পরে রাসেলের কাছ থেকে ৯ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মুজিবনগর থানায় হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন