৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা:
ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের ভাটের চর – মেঘনা সংযোগ সড়কে ফুট ওভার ব্রিজের দাবি জানালেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। আজ রবিবার কুমিল্লা জেলায় মাসিক অাইনশৃঙ্খলা কমিটির সভায় এ দাবি জানান। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) মোঃ মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা সব চেয়ে ভালো রয়েছে।আসন্ন আশুরার মিছিল যেন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবে অাইনশৃঙ্খল বাহিনী।
উক্ত আলোচনায় ভাটেরচর এ রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রীজ নির্মাণ এবং মেঘনার বালু মহলের এরিয়া ব্যতীত একফুট বালুও যেন ইজারাদাররা নিতে না পারে সেদিকে কঠোর ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান মেঘনা উপজেলার চেয়ারম্যান- সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী, সকল উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,হোমনা,চান্দিনা পৌর মেয়রসহ, জেলা অাইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।