• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

রামগড়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

১১ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে গ্লোব ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় নিউপ্রু মারমা (৪০) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগড় বিদ্যুৎ অফিসের সামনে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিউপ্রু মারমা রামগড়ের পাগলাপাড়া এলাকার মৃত ভুলি মারমার ছেলে। তিনি চার সন্তানের জনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় রামগড় বাজার বিদ্যুৎ অফিসের সামনে রামগড়-খাগড়াছড়ি প্রধান সড়কে গ্লোব ফার্মাসিউটিক্যালসের কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো অ-১১-৩০৯২) সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা নিউপ্রু মারমা গুরতর আহত হন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন