• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগকে ভূমিকা রাখাতে হবে: ইঞ্জিনিয়ার সবুর

নিজস্ব সংবাদ দাতা / ২৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

 ২৭ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
ছাত্রলীগে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘ছাত্রলীগকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের এমন কোনো ছাত্র সংসদ নেই যেখানে ঐক্যবদ্ধ ছাত্রলীগ জয় পাবে না। সব ছাত্র সংসদেই শেখ হাসিনার ছাত্রলীগ জয়ী হবে।’

চুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের প্রশংসা করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ‘চুয়েট ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। দেশেকে এগিয়ে নিতে এই প্রকৌশলীদের অবদান উত্তরসূরীদের অনুপ্রাণিত করবে।’

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূরুজ্জামান, আইইবি’র সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন