• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

এবার ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা

নিজস্ব সংবাদ দাতা / ৩৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০১৯ (মুক্তখবর ডেস্ক) : শ্রীলঙ্কায় গির্জায় এবং হোটেলে সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীদের হামলা হলো। রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের পওয়েতে একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে। শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। পুলিশ হামলার কারণ জানাতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন। রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন