• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

এমপি জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০১৯ (স্টাফ রিপোর্টার) : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ এমপি হিসেবে শপথ নেয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি হলো- আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও-৩ আসনের বিজয়ী জাহিদুর রহমান শপথ নেয়ায় তাকে সর্বসম্মতভাবে আজকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
ফখরুল আরও বলেন, আজকের বৈঠকে বিশিষ্ট সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। রাত সোয়া ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন