• সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি

রাশিয়ান বিমানের জরুরি অবতরণ, নিহত ১৩

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০১৯

৬ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যাওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করেছে। তবে বিমানের পেছনের অংশে আগুনের কারণে এখন পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে।রবিবার রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী বিমানটি জরুরি অবতরণের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।

জানা যায়, বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল। আগুন নিয়ে বিমানটি জরুরি অবতরণের সময় অন্তত পাঁচ জন আহত হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন লাগার একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুখোই সুপারজেট-১০০ বিমানটি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে। রাজধানী মস্কো থেকে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাত্রার কথা ছিল বিমানটির। তবে কী কারণে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

এদিকে সংবাদসংস্থা রিয়া নোভস্তির খবর অনুসারে, উত্তর পূর্বের মুরমানস্কের দিকে যাচ্ছিল। বিমানটি যখন উড়ছিল, সেই সময় কোনো বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লেগেছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। খবরে বলা হয়েছে, প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন