• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সোমবার থেকে সৌদি আরবে রমজান শুরু

নিজস্ব সংবাদ দাতা / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০১৯

মে ৫, ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম,

ডেস্ক রিপোর্ট :

শনিবার সৌদি আরবের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য সোমবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।

মুসলিম বিশ্ব চন্দ্র পঞ্জিকা অনুসরণ করে এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করে। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত সৌদির চাঁদ দেখার ওপর তাদের রমজান ও ঈদ পালন করে। তাই এবার সেখানেও সোমবার থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি চাঁদ দেখা কমিটি জানিয়েছে, তারা কোথাও চাঁদ দেখতে পায়নি।

চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, রমজানে দেশটিতে তারাবিহ পড়াতে চার হাজারের বেশি আলেম এবং এক হাজার ১০০ ইমাম নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া দুই হাজার ৪০০ মসজিদ সংস্কার করা হয়েছে এবং ২২১টি মসজিদে রমজানের আগেই খুলে দেয়া হবে।

তিনি বলেন, ওমরাহ পালনকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে অর্ধশত নারী ও শতাধিক পুরুষ ইসলাম প্রচারকারীকে নিয়োগ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন