• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা” মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে

পূজা চেরীর রেজাল্ট: ৪.৩৩ নাকি ৩.৩৩ পয়েন্ট কোনটি সত্য

নিজস্ব সংবাদ দাতা / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯

মে ৭, ২০১৯

ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০১৯ (বিনোদন রিপোর্টার) :চিত্রনায়িকা পূজা চেরি মাধ্যমিক পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন, ৪ দশমিক ৩৩ পয়েন্ট পেয়েছেন বলে গণমাধ্যমকে গতকাল সোমবার জানিয়েছেন তিনি।এখন শোনা যাচ্ছে, রেজাল্ট নিয়ে পূজা মিথ্যাচার করেছেন। আসলে তিনি পেয়েছেন ৩ দশমিক ৩৩। তবে কেন এই মিথ্যাচার করলেন, বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছেন পূজা। মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইলে নম্বর বন্ধ পাওয়া যায়।

রাজধানীর মগবাজার গার্লস হাই স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এই ফল করেন পূজা চেরি। পূজা বলেন, ‘পরীক্ষার আগে ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ ও পড়াশোনা একসঙ্গে করেছি। তবুও আশা করছিলাম, এ প্লাস পাব, সেটা হয়নি; তারপরও আমি খুশি। আমার এই ফলের জন্য মায়ের (ঝর্ণা রায়) অবদান সবচেয়ে বেশি।’

বিভিন্ন সংবাদমাধ্যমে পূজার ফলাফলের প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে জানা যায়, তিনি ৪ দশমিক ৩৩ নয়, ৩ দশমিক ৩৩ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ‘নূর জাহান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জাহান চরিত্রে অভিনয় করেন তিনি সম্প্রতি তিনি ‘শান’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন