• সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের

ঢাকা ব্যাংক ফেনী শাখা থেকে টাকা আত্নসাতকারী কর্মকর্তা রাশেবের ভাই বোনের ব্যাংক একাউন্ট জব্দ করেছে দুদক।

নিজস্ব সংবাদ দাতা / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০১৯

১১ মে ২০১৯ , বিন্দুবাংলা টিভি .কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃঢাকা ব্যাংক ফেনী শাখায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ব্যাংক কর্মকর্তা গোলাম সাঈদ রাশেবের ভাই-বোনের ৬টি একাউন্ট জব্দ করা হয়েছে। এসব একাউন্টে প্রায় ৪ কোটি টাকা জমা রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রের ধারনা, একাউন্টগুলো ভাই-বোনের ভূয়া স্বাক্ষর দিয়ে রাশেবই চালাতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ আত্মসাতের ঘটনায় দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের অনুসন্ধানে ৬টি একাউন্ট বেরিয়ে আসে।

এ সব একাউন্ট তল্লাশী চালিয়ে রাশেবের ভাই হোসাইন মোহাম্মদ কাউছারের দুটি একাউন্টে যথাক্রমে ১ কোটি ৫ লাখ ও ১ কোটি ৬০ লাখ, বোন হাজী বদরুজাহান ইয়াসমিনের দুটি একাউন্টে ৭০ লাখ, সামছুজাহান আইরিনের দুটি একাউন্টে যথাক্রমে ৩০ লাখ ও ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া যায়। দুদকের আবেদনের প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ সাঈদ আহমদ ৮ মে বুধবার উল্লেখিত একাউন্ট জব্দের আদেশ দেন। এর আগে টাকা আত্মসাতের ঘটনায় ১৯ মার্চ ব্যাংকটির ফেনী শাখার সাবেক ব্যবস্থাপক মো.আকতার হোসাইন সরকার বাদী হয়ে অভিযুক্ত রাশেব ও ক্যাশিয়ার আবদুস সামাদকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

রাশেব বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে অন্তত ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। ৩ এপ্রিল রাজধানীর পুরানা পল্টনে স্কাউট ভবনের সামনে থেকে রাশেবকে গ্রেফতার করে দুদক। জিজ্ঞাসাবাদে রাশেব আদালতকে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের স্বীকারোক্তিমূলক জবানবন্ধী প্রদান করেন। দুদক নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসাইন অভিযুক্ত রাশেবের ভাই-বোনের ৬টি একাউন্টে ৪ কোটি টাকা জব্দের সত্যতা নিশ্চিত করেছেন। মামলা পরিচালনা করেন এড: শরফুউদ্দিন মাহমুদ মানিক।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন