• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে ভারতকে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের

কুমিল্লায় ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

অ১৬ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম æ   ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী দুপুরে ধর্ষক কবির হোসেনকে (৩৭) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে মনিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল রংপুরের ভ্যান চালক হামিদ মিয়া। তার স্ত্রী অন্যত্র থাকায় সে তার সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করতো। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে সে ভ্যান নিয়ে বের হলে প্রতিবেশী মৃত আব্দুল আজিজের ছেলে কবির হোসেন বেলা আনুমানিক ১০টার দিকে হামিদ মিয়ার ঘরে ঢুকে তার ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে শিশুটি ঘরের বাইরে এসে কান্নাকাটি করতে থাকলে বিষয়টি প্রতিবেশীদের মাঝে জানাজানি হয়। এরপর গ্রামবাসী খোঁজাখুজি করে দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশ থেকে কবিরকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল মামুন, বুড়িচং থানার ওসি আনোয়ারুল হকসহ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ধর্ষক কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে যান।

বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষক কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন