• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিখোঁজের দুই দিন পর ঢাকা থেকে উদ্ধার জুয়েল রানা দাউদকান্দিতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার জনস্বার্থে সাংবাদিকতার মূল্য: তানভীর হাসান তানুকে স্মরণ করে আকতারুল ইসলাম আক্তার দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাজমুল মোস্তফা আমিন নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ একটি কাপুরুষের দল’:নাজমুল হাসানের 

কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ দাতা / ৩২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি: পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে কুমিল্লায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ সভার আয়োজন করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।সভায় পুলিশ সুপার রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত মূল্য আদায় ও ভেজাল পণ্য বিক্রি প্রতিরোধে ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।ঈদ উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করতে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমন এবং যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে।এছাড়া ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কসমূহে চেকপোস্ট স্থাপন, টহল কার্যক্রম বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় উপস্থিত দোকান মালিক কমিটির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন