• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীতে অর্থ পাচারকালে কালোবাজারিকে আটক করেছে বিজিবি।

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

১৭ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ফুলগাজী উপজেলার খেজুরিয়া ক্যাম্প বিজিবির সদস্যরা এক চোরাকারবারিকে আটককরেছেন। তার নাম মোঃজসিম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার আমজাদ হাট ইউনিয়নের খেজুরিয়া গ্রামেরবাসীন্দা।
বৃহস্পতিবার বিকালে সীমান্তবর্তী দেবীপুর এলাকা থেকে বর্ডার গার্ড ব্যাটেলিয়ান (বিজিবি) তাকে আটক  করেছেন।
খেজুরিয়া ক্যাম্পের বিজিবির হাবিলদার আবদুল মান্নান বলেন, বৃহস্পতিবার (১৬ মে) সকালে বিজিবি নিয়মিত টহলকারী দল উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা দেবীপুরে টহল দিচ্ছিলেন। এসময় বিজিবিকে দেখে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। তিনি বলেন, আটককৃত ব্যাক্তি একজন চোরাকারবারি।
বিজিবি তার দেহ তল্লাশি করে নগদ দুই  লক্ষ ৫ শত টাকা, ভারতীয় একটি মোবাইল সীমসহ একটি স্যম্পনী মোবাইল সেট উদ্ধার করেন। আটককৃত জসিম উদ্দিন জানান, ভারতীয় নাগরিক বাবুল বিশ্বাসকে(৪৫)  টাকা প্রদানের জন্য তিনি সীমান্ত এলাকা দেবীপুর দিয়ে ভারত যাচ্ছিলেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কুতুব উদ্দীন জানান, খেজুরিয়া ক্যাম্প বিজিবির হাবিলদার আবদুল মান্নান বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত  অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে  বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন