• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবলে উন্মাদনা, চ্যাম্পিয়ন নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে নিয়ে অসদাচরণের অভিযোগ, তদন্তের দাবি মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব হলেন সালাউদ্দিন সরকার তুমব্রু সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ৬০০ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা মুকসুদপুরে আওয়ামী লীগে বড় ধাক্কা: একযোগে ৪০ নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বাংলাদেশে আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আরআরআরসি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফুলগাজীতে স্বরণসভা ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদ দাতা / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০১৯

১৮ মে ২০১৯,বিন্দুবাংলা  টিভি. কম     ।
সৈয়দ কামাল,ফেনী থেকেঃবিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ ফেনীর ফুলগাজী উপজেলার কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে,ফুলগাজী উপজেলাধীন জিএম হাট ইউনিয়নের নূরপুর খায়রিয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে ১৭ মে বিকাল ৪ টায় স্বরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্বরণসভা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট সাইফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে,এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া কল্যাণ ট্রাষ্ট আয়োজিত স্বরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহামেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ছাগলনাইয়া পৌর মেয়র এম.মোস্তফা,পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল,ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজ্বী জামাল উদ্দিন ও জিএম হাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক প্রমূখ।
অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্য প্রদানকালে,বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া’র বর্ণাঢ্য জীবনির বিভিন্ন অর্জন এবং সাফল্যের কথা তুলেধরে স্মৃতি চারণ করেন।
উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে,বিএনপি দলীয় চেয়ার পার্সন খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন