• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব

বিয়ানীবাজারে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব সংবাদ দাতা / ২৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০১৯

২০ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

স্টাফ রিপোর্টার :: সিলেটের বিয়ানীবাজার থেকে ২ টি বিদেশী পাইপগানসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর মোল্লাপুর এলাকার মো. লতিফ মিয়ার ছেলে আফজাল হোসেন মুন্না (২২) ও পাতন এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে নিহাল আশরাফ (২১)।

সোমবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বিয়ানীবাজার উপজেলার পাতন গোডাউন বাজারস্থ ইকবাল সাহেবের মার্কেট সুমাইয়া পুষ্পালয় এর সামনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চলাকালে সুমাইয়া পুষ্পালয় এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২ টি বিদেশী পাইপগানসহ দুইজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন