• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে জেলা প্রশাসককে নির্দেশ দিলেন মাশরাফি

নিজস্ব সংবাদ দাতা / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০১৯

২০ মে ২০২১৯ ,

বিন্দুবাংলা টিভি .কম,   

ডেক্স রিপোর্টঃ

ত্রিদেশীয় সিরিজ জিতে তিন দিনের ছুটিতে দেশে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর এসেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দিয়েছেন নড়াইল- ২ আসনের এ সংসদ সদস্য। রোববার রাতে জেলা প্রশাসককে ফোন করে তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, ত্রিদেশীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর শনিবার (১৮ মে) রাতেই দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে তিনি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের উৎপাদন খরচও উঠছে না। যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছে এক হাজার ৪০ টাকায় সেখানে নড়াইলের হাট-বাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়।

বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন