• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০১৯

২৪ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,ডেস্ক রিপোর্ট :   লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) একটি ঐতিহাসিক জয় উপহার দিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বুধবার (২৯ মে) তিনি দ্বিতীয়বারের মতো এ শপথ নেবেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন তিনি।

যদিও সব ধরনের জরিপই বলছিল ক্ষমতাসীন বিজেপিই আবার দিল্লির দখলে যাচ্ছে, তারপরও সবার মধ্যে একটা কৌতুহল ছিল কারা আসছে ভারতের পরবর্তী সরকারে। অবশেষে বৃহস্পতিবার (২৩ মে) সে কৌতুহল মিটেছে বিজেপির এক চমকপ্রদ জয়ের মাধ্যমে।

এর আগে গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হয় দেশটির লোকসভা নির্বাচন। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রীয় অঞ্চলের ৫৪২টি আসনে ছিল এ ভোটের আয়োজন। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ভেলোর আসনে নির্বাচন স্থগিত করা হয়।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ৩৫০টি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৮৩টি এবং এনডিএ জোটের ২৯০টি আসন পেয়েছে বিজেপি। এ হিসেবে বিজেপি একাই সরকার গঠন করার মতো আসন পেয়ে গেলো।

দেশটিতে সরকার গঠন করতে হলে যেখানে ২৭২ আসনের প্রয়োজন, সেখানে জোট ছাড়াই শুধু বিজেপি পেয়েছে তার চেয়ে আরও ১৮ আসন বেশি। তাই এবার ক্ষমতাসীনদের আবার নতুন করে সরকার গঠনের পালা শুধু।

ভারতীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্ব এবং বিচক্ষণ রাজনীতির কারণেই জনগণের রায়ে বিজেপি জোটের নিরঙ্কুশ জয় সম্ভব।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন