• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

বসল পদ্মাসেতুর ১৩তম স্প্যান, দৃশ্যমান ২ কিমি

নিজস্ব সংবাদ দাতা / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০১৯

 

ঢাকা, শনিবার, ২৫ মে ২০১৯ (স্টাফ রিপোর্টার) :পদ্মাসেতুর ১৩তম স্প্যান বসানো হয়েছে। নদীর মাওয়া প্রান্তে আগে বসানো দশম স্প্যানের পাশে বসানো হবে এ স্প্যানটি। এতে দৃশ্যমান হয়েছে প্রায় দুই কিলোমিটার সেতু। শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি বসানোর কাজ শেষ হয়। এর আগে ১২টি স্প্যানের ৯টি জাজিরা প্রান্তে বসানো হয়। একটি স্প্যান বসানো হয়েছে মাঝনদীতে। আর মাওয়া প্রান্তে আলাদাভাবে বসানো আছে ২টি স্প্যান। এখন সেগুলোর একটির পাশেই যোগ করা হয় নতুন স্প্যানটি। স্প্যানটি শুক্রবার (২৪ মে) বসানোর কথা থাকলেও নদীতে তীব্র স্রোত থাকায় স্প্যানবাহী ক্রেনটি শুক্রবার সকাল ৮টায় চালু করা সম্ভব হয়নি। ৩ ঘণ্টা দেরিতে স্প্যান নিয়ে সেটি নির্ধারিত দুই পিলারের দিকে রওয়ানা দেয়। দুপুরে ২টার সময় ক্রেনটি নোঙ্গর করা হলেও স্প্যান বসানোর জন্য পর্যাপ্ত সময় হাতে ছিল না। এতে কাজ স্থগিত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন