ঢাকা   ০৯:২৪:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি : সংসদে শিল্পমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,ভর্তি ১৯৬০ এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১৩৮৪ ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত: প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন নিরাপদ সড়কব্যবস্থা সারা দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

নাসিরনগর তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত, বল্লমবিদ্ধ এক জনের অবস্থা আশঙ্কাজনক।

Reporter Name
  • Update Time : Saturday, May 25, 2019,
  • 354 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৫ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,
মোঃ আব্দুল হান্নান, নাাসিরনগর প্রতিনিধি,ব্রাক্ষণবাড়িয়া:

জেলার উপজেলাধীন চাতলপাড়
ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে
রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় ভোটার তালিকা হাল নাগাদ করার সময়
লাইনে দাড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে হাতা হাতি। এর পর দফায়
দফায় মারামারি।
সংঘর্ষ এক পর্যায়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়লে রফিক চেয়ারম্যান ও শিশু
মেম্বারের দুটি গ্রুপ দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে মাঠে গিয়ে সংঘর্ষে লিপ্ত
হয়।
দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি মারাত্মক আকার ধারন করে। এক পর্যায়ে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা
গেছে।
তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের
মধ্যে আব্দুল রশিদ নামে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। জানা গেছে
মারাত্মক আহত আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে অপারেশন
শেষে বল্লম খোলা হলেও সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ৪৮ ঘন্টা না যাওয়া পর্যন্ত
কোন কিছুই বলা যাবে না জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। ইতিমধ্যে নাকে
বল্লম গঁাথা অবস্থায় আব্দুর রশিদের একটি ছবি সামাজিক যোগাযোগ
মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি