ঢাকা   ০৪:৩৪:২৬ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ থাকবে জন্মদিনে গ্ল্যামারাস লুকে অপু বিশ্বাস অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪

স্বামী-সন্তান ছাড়া নারীরাই বেশি সুখী, বাঁচেও বেশি দিন

Reporter Name
  • Update Time : Sunday, May 26, 2019,
  • 293 Time View

২৬ মে ২০১৯,বিন্দুবাংলা টিভি .কম,

অনলাইন ডেস্ক : হয়তো কথাটি আমাদের প্রথমেই বিশ্বাস হবে না। কিন্তু বিজ্ঞান এখন এটাকেই সমর্থন করছে। প্রাচীন কাল থেকেই বিবাহ প্রথা প্রচলিত। সমাজে শৃঙ্খলা রক্ষায় এই প্রথা অনুসরণ করেই সমাজে নারী-পুরুষ একত্রে বাস করে, সন্তান জন্ম দেয়।

কিন্তু বিজ্ঞান বলছে, পৃথিবীর মানুষদের মধ্যে যেসব নারীর স্বামী-সন্তান নেই তারাই সবচেয়ে বেশি সুখী। শুধু তা-ই নয়, সন্তান পালনকারী ও বিবাহিত নারীদের চেয়ে অবিবাহিত বা কুমারি নারীরা বেশি বাঁচে। এ সংক্রান্ত একজন শীর্ষ বিশেষজ্ঞ এই তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

ওই বিশেষজ্ঞের নাম পল ডোলান। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসের আচরণ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। শনিবার ‘হে ফেস্টিভ্যালে’ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, “মানুষের সফলতা পরিমাপের জন্য প্রথাগত যে উপায়গুলো রয়েছে, সেগুলোর সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে সন্তান লালন-পালন ও বিয়ের সঙ্গে।” “বিবাহিত মানুষরা শুধু তখনই সুখী যখন তাদের সঙ্গীরা ঘরে থাকে। কিন্তু যখন সঙ্গী কাছে না থাকে তখন তার জীবনটা দুর্বিসহ,” যোগ করেন তিনি।

বিবাহের দ্বারা শুধু পুরুষরাই উপকৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ কেননা, এর দ্বারা পুরুষ শান্ত ও স্থির থাকে। এতে তার ঝুঁকি কম। কর্মক্ষেত্রে তার আয়ও বেশি। এর ফলে তারা একটু বেশি দিন বাঁচে।” “অন্যদিকে, বিবাহিত নারীকে তার সঙ্গীকে বিভিন্নভাবে সেবা বা সঙ্গ দিয়ে যেতে হয়। এ কারণে অবিবাহিত নারীর তুলনায় সে বাঁচেও কম দিন। সবচেয়ে সুখী এবং সুস্বাস্থ্যবান নারী হচ্ছে তারাই যারা বিয়ে করে না এবং সন্তান জন্ম দেয় না,” যোগ করেন পল ডোলান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি