• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার

নাসিরনগর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০১৯

নাসিরনগর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃজেলার থানা
পুলিশের উদ্যোগে ২৭ মে ২০১৯ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় থানা
অডিটরিয়ামে অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্বে ওপেন
হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ সার্কেল এ এস
পি মকবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন
আহমেদ, ভাইস চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব সৈয়দ ফজলে ইয়াজ আল হোছাইনী
ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, হরিপুর ইউ/পি
চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের
কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান প্রেসক্লাব সভাপতি,
সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভুইয়া,সাংবাদিক মোরাদ
মৃধা,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অরূন জ্যোতি
ভট্টাচাযর্য, পুজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মল চৌধুরী, ৭১ এর
ঘাতক দালাল নির্মুল কমিটি নাসিরনগর শাখার সাধারন সম্পাদক মোঃ হাকিম
রাজা, শ্রীবাস দাস প্রমূখ ।
সভায় প্রধান অতিথি ও সভাপতি বলেন, বিগত বছরগুলোতে যে মিথ্যা মামলা
প্রবণতা ছিল তা পরিহার করতে হবে। নাসিরনগর থানায় আর কোন মিথ্যা মামলা
হবে না। যারা মিথ্যা মামলা নিয়ে আসবে তাদের বিরোদ্ধে মামলা হবে।
নাসিরনগর থানায় মদ, জুয়া গাজা, ইয়াবা সেবন ও ব্যবসায়ীদের ছাড় দেয়া
হবে না। সকলকেই আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, আমরা সকলে
মিলে নাসিরনগর থানাকে আধুনিক থানা হিসেবে গড়ে তুলব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন