• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন

শপথ নিলেন ময়মনসিংহের নতুন মেয়র ইকরামুল হক টিটু

নিজস্ব সংবাদ দাতা / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০১৯

২৭ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,ডেস্ক রিপোর্ট :

শপথ গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু। সোমবার (২৬ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথগ্রহণ করেন তিনি।

এদিন তার সঙ্গে কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেষ হাসিনা। তিনি বলেন, যারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের জন্য কাজ করুন।

গত ৫ মে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

উল্লেখ্য, নবগঠিত এ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। এ বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গত ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। বাকি ১১টি সিটি কর্পোরেশন হলো- ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও গাজীপুর।

নতুন এই সিটি কর্পোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮।

গত ৫ মে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হয়। এই প্রথম কোনো নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন