• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ দাতা / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

২৮ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, জকিগঞ্জ প্রতিনিধি:     জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সচিব হাসনু আহমদ চৌধুরী উপস্থাপনায় বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল খালিক, বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজিম উদ্দিন, আব্দুস সুবহান, তাজ উদ্দিন, কম্পিউটার অপারেটর বদরুল হাসান, সমাজসেবী আব্দুল হান্নান ও মন্নান মিয়া প্রমূখ।
বাজেটে আগামী অর্থ বছরের সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৯০ লক্ষ ৮৬ হাজার ৭৯৮ টাকা এবং সম্ভাব্য ব্যায় নির্ধারণ করা হয়েছে ৯০ লক্ষ ৬৬ হাজার ৩৩৫ টাকা। বাজেট পেশকালে আয়ের উৎস দেখানো হয়, আগত তহবিল থেকে ২৯ হাজার ৬৩ টাকা, নিজস্ব উৎস থেকে ৩ লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা, সরকারী অনুদান সংস্থাপন থেকে ১২ লক্ষ ৭৩ হাজার ৫৭৮ টাকা, সরকারী উন্নয়ন অনুদান থেকে ৭৪ লক্ষ ২২ হাজার ৪৫৭ টাকা, ব্যায়ের খাতে দেখানো হয়, সংস্থাপন ব্যায় ১২ লক্ষ ৭৩ হাজার ৫৭৮ টাকা, যোগাযোগ উন্নয়ন খাতে ৬১ লক্ষ ৭২ হাজার ৪৫৭ টাকা, পানি সরবরাহে ২ লক্ষ টাকা, শিক্ষা উন্নয়নে ১ লক্ষ টাকা, কৃষি উন্নয়নে ২ লক্ষ, সোলার খাতে ৭ লক্ষ ৫০ হাজার টাকা, বিবিধ খাতে ৩ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন