• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

টাঙ্গাইলের কালিহাতীতে সড়কের পাশে নবজাতকের লাশ

নিজস্ব সংবাদ দাতা / ৩১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

৩০ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি .কম, টাঙ্গাইল সংবাদদাতা:

 

টাঙ্গাইলের কালিহাতীতে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের তাঁতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটির মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেন। রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সড়কের পাশেই শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়। বুধবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। তাদের ধারণা জীবিত অবস্থায় ফেলে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়।

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, সড়কের ধারে একটি শিশুর লাশ পড়ে আছে এমন খবর পেয়ে আমি সেখানে ছুটে যাই। শিশুটি দেখতে ফুটফুটে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ লাশের কাছে গিয়েছে। নবজাতকের কোন পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন