ঢাকা   ০২:৫০:০৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান ‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন যাত্রা-সার্কাসে অশ্লীলতা, জুয়া-মাদক থাকলে দল নিষিদ্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্থগিত মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

দিনাজপুরে ছাত্রলীগ নেতার গাড়ির কাগজ যাচাইয়ের অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

Reporter Name
  • Update Time : Sunday, June 2, 2019,
  • 349 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,

দিনাজপুর সংবাদদাতা :

দিনাজপুরের বিরলে উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের গাড়ির কাগজ দেখতে চাওয়ায় এক এসআই ও তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। বিরল থানার সামনে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ক্লোজ হওয়া চার পুলিশ সদস্য হলেন বিরল থানার এসআই নজরুল ইসলাম এবং কনস্টেবল বাবুল হক, সাগর আহম্মেদ ও মিজানুর রহমান। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, গতকাল শনিবার বিকেলে বিরল থানা গেটের সামনে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই চলছিল। এ সময় বিরল উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে কাগজপত্র দেখতে চায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে রাসেলের ধাক্কাধাক্কি হয়। পরে কিছু ছাত্রলীগ নেতাকর্মী একত্রিত হয়ে থানা গেটের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল বলেন, ‘গাড়ির কাগজ দেখার নামে আমাকে হয়রানি ও লাঞ্ছিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি