ঢাকা   ০৮:২৬:১৩ পিএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে দুই সড়ক উন্নয়নে গতি আনতে এমপির তাগিদ

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026,
  • 175 Time View

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গুরুত্বপূর্ণ দুটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। “কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প”-এর আওতায় অন্তর্ভুক্ত এ সড়ক দুটির কাজ দীর্ঘদিনেও শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে।সূত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরের রেট শিডিউল অনুযায়ী প্রাক্কলন প্রস্তুত করে দাউদকান্দি উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুমিল্লা নির্বাহী প্রকৌশলী তা প্রকল্প পরিচালকের কাছে প্রেরণ করেন। কিন্তু প্রক্রিয়া সম্পন্ন হলেও এখন পর্যন্ত মাঠপর্যায়ে কাজ শুরু হয়নি।
প্রস্তাবিত সড়কগুলোর মধ্যে রয়েছে—দাউদকান্দি উপজেলার ধনেশ্বর থেকে গবরখোলা পর্যন্ত প্রায় ১৫০০ মিটার সড়ক উন্নয়ন, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকা। এছাড়া চক্রতলা-চশই সড়কের ৯৫০ থেকে ১৯৫০ মিটার অংশ উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।সংসদ সদস্য তার লিখিত পত্রে উল্লেখ করেন, এ সড়কগুলো এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত কাজ শুরু না হওয়ায় স্থানীয় জনগণ ভোগান্তির শিকার হচ্ছে এবং অর্থনৈতিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।তিনি সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় দ্রুত কাজ বাস্তবায়নের জন্য প্রধান প্রকৌশলী, এলজিইডিসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি