ঢাকা   ০৫:০৮:০০ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়টগঞ্জ উত্তরের সাত গ্রামের সড়ক-সেতু পরিদর্শনে ড. মারুফ হোসেন

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সাত গ্রামের সড়ক ও সেতুর অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
আজ বুধবার (২৫ নভেম্বর) তিনি উপজেলার ভাসখোলা, হাঁসেরখোলা, ভেলানগর, চারিপাড়া, আউটিয়াখোলা, নগরপাড় ও সিংগুলা গ্রাম ঘুরে দেখেন। এ সময় কোথায় সড়ক পাকাকরণ, কোথায় রাস্তা ও সেতু সংস্কার এবং কোন কোন স্থানে নতুন করে উন্নয়নকাজ প্রয়োজন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। গ্রামের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও তিনি খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ন কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক তৈয়ব আলী, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিয়াকত আলী খান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহআলম সরকার ও সদস্যসচিব মো. রোমান খন্দকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি