ঢাকা   ০২:১৩:০৯ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাইসাইকেলে প্রধানমন্ত্রী, কোথায় যাচ্ছেন?

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে বুধবার দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছার পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান প্রধানমন্ত্রী।

প্রেস উইং জানায়, মূলত দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীদের মাঝে বিতরণের জন্য আনা সাইকেলগুলো যাচাই করার পাশাপাশি একটি চালিয়ে পরখ করেন তিনি।

ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

মেয়েদের পড়াশুনায় আরও উৎসাহিত করতে পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি