ঢাকা   ০৩:৪২:৫২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে মারুফ কামাল খানের ব্যঙ্গাত্মক পোস্ট, ‘আহারে জ্বালানি বেগম’ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮১৯, কিশোর গ্যাংয়ে কুমিল্লা শীর্ষে মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮১৯, কিশোর গ্যাংয়ে কুমিল্লা শীর্ষে

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে ১০৪ জন গ্রেপ্তার, উদ্ধার ৭ হাজার ৭০৯ পিস ইয়াবা ও ৬০ কেজির বেশি গাঁজা

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নিয়ন্ত্রণে পরিচালিত এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৪ সদস্য এবং কিশোর গ্যাংয়ের ৩৫৯ জনকে আটক করা হয়েছে। জেলা ভিত্তিক পরিসংখ্যানে কুমিল্লায় সর্বোচ্চ ১৮১ জন কিশোর গ্যাং সদস্য আটকের তথ্য পাওয়া গেছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ১০৪ জন গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৩ নভেম্বর ২০২৬ তারিখের ২৪ ঘণ্টার অপরাধ দমনসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৮১৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ১২৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১০৩ জন এবং সাজা পরোয়ানায় ২১ জন গ্রেপ্তার হয়েছেন। মাদক মামলায় ৫৮ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের তথ্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি