ঢাকা   ০২:২৪:২১ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭–৩০ নভেম্বর দাউদকান্দি-মেঘনায় শান্তি মিছিলের আহ্বান হাসিনার ফেরা নিয়ে আলোচনা ভারতের সঙ্গে, তাঁর সঙ্গে নয় : প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনেতা সোহেল খান আর নেই

দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 2 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রশ্ন করে বলেছেন, দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়? এখন তো বিএনপি ক্ষমতায় রয়েছে। আমাদের সরকার তো তাকে ফেরত চায়। আপনি আসেন না। আপনার তো রায় হয়ে গেছে। এখন বাস্তবায়ন হবে চলে আসেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমরা বাংলাদেশি সংগঠনের উদ্যোগে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডোনার হালিম বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল দল মত নির্বিশেষে সবার। ওই সময় একেক দল একেকভাবে আন্দোলন করলেও জাতীয় ঐক্যের লক্ষ্যে ১ দফা দাবিতে সবাই ঐকমত্য হয়েছিল।

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংসতার প্রসঙ্গে অধ্যাপক ডোনার বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে এটা অবিশ্বাস্য। এটা তো রাজনীতি হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ‘দিল্লি নয় পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ‘। আমাদের মাঝে ভিন্নমত থাকবে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবাইকে নিয়ে ঐক্য চাই।

তিনি বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের দল না। শেখ হাসিনা কোনো পথেই দেশে ফিরতে পারবেন না। তিনি আর কখনো রাজনীতি করতে পারবেন না। বরং তাকে ভারতের সেবাদাস। তাকে ভারতের নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়া হোক।

আমরা বাংলাদেশি সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনো আপস নেই। শর্ত দিয়ে কোনো ঐক্য হয়না। এখন সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গোপালগঞ্জের আওয়ামী লীগের তীর্থস্থান গুড়িয়ে দিতে হবে বলে উল্লেখ করে হুদা বলেন, সেখানে দেশের সব সন্ত্রাসীদের জড়ো করে তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ।

তিনি বলেন, যারা আওয়ামী লীগের পক্ষে এখনো সাফাই গাইছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তার করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেন হুদা।

সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি