ঢাকা   ১২:৫৭:২৮ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 4 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম ব‌লে‌ছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দে‌শে ফির‌লে স‌ঙ্গে স‌ঙ্গে গ্রেপ্তার করা হ‌বে এবং তা‌দের জে‌লে যে‌তে হ‌বে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কো‌নো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

প্রতিমন্ত্রী ব‌লেন, তার (‌শেখ হা‌সিনা) বিরুদ্ধে অভিযোগ আছে, তি‌নি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কি বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট।

তি‌নি ব‌লেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে স‌ঙ্গে স‌ঙ্গে গ্রেপ্তার করা হ‌বে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কো‌নো ব্যত্যয় ঘটবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি