ঢাকা   ১২:৫৭:৪২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দি-মেঘনায় চার দিন শান্তি মিছিল ও টহল কর্মসূচির আহ্বান মারুফ হোসেনের

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 1 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দাউদকান্দি ও মেঘনায় আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চার দিন শান্তি মিছিল ও টহল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক আহ্বানে তিনি নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা নাশকতার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালনের কথা জানান।
কর্মসূচির আওতায় দাউদকান্দি ও মেঘনার ১৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শান্তি মিছিল এবং টহল দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দাউদকান্দির কর্মসূচির মধ্যে রয়েছে দাউদকান্দি টোলপ্লাজা থেকে গৌরীপুর মোড়, গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ বাজার, বিশ্বরোড থেকে দাউদকান্দি বাজার হয়ে টোলপ্লাজা, বলদাখাল থেকে শ্রীরায়েরচর ব্রিজ হয়ে বাজারখোলা, পেন্নই থেকে জিয়ারকান্দি ব্রিজ, গৌরীপুর-পেন্নাই থেকে কানছোওয়া, আমিরাবাদ থেকে মালাখালা, হাসানপুর কলেজ রোড থেকে নূরপুর, ঢাকারগাঁও থেকে গয়েশপুর ও জুরানপুর হয়ে গোয়ালমারি বাজার, উত্তর গাজীপুর থেকে দৌলতেরকান্দি হয়ে গোয়ালমারি বাজার, শহীদনগর থেকে হারিয়ালা হয়ে গৌরীপুর এবং ভাটেরচর থেকে উপজেলা বাসস্ট্যান্ড।
অন্যদিকে মেঘনায় উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় থেকে লুটেরচর, একই স্থান থেকে রামপুর বাজার, উপজেলা সদর থেকে মানিকারচর বাজার হয়ে পাড়ারবন্দ, উপজেলা সদর থেকে চন্দনপুর, হাসনাবাদ টিএন্ডটি মোড় থেকে আলীপুর, মানিকারচর বাজার থেকে চন্দনপুর বাজার এবং হরিপুর থেকে কান্দারগাঁও হয়ে সাতানী পর্যন্ত কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
আহ্বানে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোথাও নাশকতার চেষ্টা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি