ঢাকা   ০৩:৫৩:৫৯ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্যে ভারতের বিরুদ্ধে এনসিপির নিন্দা

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া বয়ান তৈরি করে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছে দলটি। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদারের বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, তিনি মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ এ ছাড়া শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরবেন বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং দেশের নির্বাচিত সরকারকে অবৈধ বলেও আখ্যায়িত করেছেন ওই বিধায়ক।

এনসিপির অভিযোগ, ভারত রাষ্ট্রের প্রত্যক্ষ মদদ কিংবা সবুজ সংকেত ছাড়া একজন জনপ্রতিনিধির পক্ষে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া সম্ভব নয়। দলটির দাবি, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ভারতের কাছে উপস্থাপন করছে, যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়।

এক বিবৃতিতে এনসিপি জানায়, এ ধরনের কর্মকাণ্ড এবং ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতো ঐক্যবদ্ধভাবে সব ধরনের বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে দলটি বিশ্বাস করে।

বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি কয়েকটি দাবি জানিয়ে এনসিপি বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে এ বিষয়ে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে। পাশাপাশি ভারতের হস্তক্ষেপমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরার আহ্বান জানিয়েছে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি