ঢাকা   ০৩:২২:২২ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2026,
  • 0 Time View
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারটির বাইরের প্লাস্টার খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেনের গতি কমিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় ৩৪ নম্বর পিলার সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পিলার সংলগ্ন জুতার কারখানা, পুরনো কাপড়ের মার্কেট, একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে ভস্মীভূত হয়।

পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেলওয়ে সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, ৩৪ নম্বর পিলারের নিচে একতলা মার্কেটের একটি জুতা তৈরির দোকান রয়েছে।

সেখানে প্রস্তুতকৃত প্লাস্টিকের স্যান্ডেল এবং তৈরির পর অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল। রাতের আঁধারে শত্রুতাবশত অথবা সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে ওই প্লাস্টিকের বস্তায় আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই সেই আগুন সংলগ্ন কারখানা ও মার্কেটে ছড়িয়ে পড়ে পিলারের ওপর আছড়ে পড়ে।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে উত্তাপের মাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকের দাহ্য পদার্থ থাকায় এখানে আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এই অতিরিক্ত তাপমাত্রার কারণেই কংক্রিটের পিলারের প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে।

এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ প্রকাশ করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ‘আমরা ঘটনাটিকে নাশকতার অংশ বলেই সন্দেহ করছি। স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে চারজন দুর্বৃত্তের একটি গোপন বৈঠক হয়েছিল। রাস্তায় আমাদের দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পদ্মা রেল সেতুর পাশের পরিত্যক্ত জায়গায় থাকা জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে, আশা করি দ্রুতই সত্য উন্মোচিত হবে।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, ঘটনার পরপরই অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি