ঢাকা   ১২:০০:৫৬ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৬৩, মিরপুর বিভাগ ১৫০, গুলশান বিভাগ ৩৩, উত্তরা বিভাগ ৫৭ ও গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা ও নয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি