https://bindubanglatv.com/
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির ক্রীড়া সম্পাদক মো. ফজলুল করিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, মো. ফজলুল করিমের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।