https://bindubanglatv.com/
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (৮ নভেম্বর সকাল ৮টা থেকে ৯ নভেম্বর সকাল ৮টা) মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজনের মৃত্যু হয়েছে।